মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

বুড়িচং উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মুদি ব্যবসায়ী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১০, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
  • ১৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

বুড়িচং উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মুদি ব্যবসায়ী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আব্দুস সাত্তার নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বাকশিমুল ইউনিয়নের পীতাম্বর এলাকার রেললাইনের পাশে হামলার শিকার হন তিনি।

পরে রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুস সাত্তার কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

 

নিহতের ছেলে খোরশেদ আলম জানান, আব্দুস সাত্তার পীতাম্বর এলাকায় মুদি ব্যবসা করতেন। প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে রেললাইন দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় পীতাম্বর রেলব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। রাতভর তাকে খুঁজেও তাকে পায়নি পরিবার। রোববার ভোরে প্রতিবেশীরা রেলব্রিজের কাছে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাড়িতে খবর দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুস সাত্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell