বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

বুড়িগঙ্গায় নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৭, ২০২১, ১২:৪৯ অপরাহ্ণ
  • ২৯৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।

নারায়ণগঞ্জ সদরের বুড়িগঙ্গা নদীতে এক বাল্কহেড থেকে আরেক বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে নিখোঁজের আট ঘণ্টা পর আতিফ আফনান (১২) নামে এক মাদরাসাছাত্রের উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আতিফ আফনান লক্ষ্মীপুর জেলার দোলাকান্দী মাওলানা বাড়ির শাহাদাত হোসেনের ছেলে। সে বাবা মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস করতো। একই সঙ্গে ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদরাসার পঞ্চ শ্রেণির ছাত্র ছিল।

আতিফ আফনানের বাবা শাহাদাত হোসেন জানান, আফনান প্রতিদিন বাসা থেকে আগেই মাদরাসায় চলে যায়। আজও আগেই চলে যায়। সকাল ৯টায় সে মাদরাসা থেকে সহপাঠীদের সঙ্গে নদীর তীরে ঘুরতে আসে। এরপর একটি বাল্কহেড থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে পড়ে যায় সে। আফনান সাঁতার জানতো না। সন্ধ্যায় আফনানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মরদেহ নিহতের বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell