বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৩
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

বেলকুচিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার -যৌতুকের জন্য হত্যার অভিযোগ পিতা মাতার ।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২০, ২০২১, ১:১৯ পূর্বাহ্ণ
  • ৫৭৮ ০৯ বার দেখা হয়েছে

নগর। সংবাদ।।বেলকুচিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার -যৌতুকের জন্য হত্যার অভিযোগ পিতা মাতার ।

বেলকুচিতে সাফিয়া খাতুন (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে সাফিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর ঝুলিয়ে রেখেছেন সাফিয়ার স্বামী শামীম তালুকদারসহ শ্বশুড় বাড়ির লোকজন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রামে শ্বশুড় বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাফিয়া একই জেলার রায়গঞ্জ উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের শফিউল বারীর মেয়ে।

গৃহবধূর চাচা রফিকুল ইসলাম জানান, ১৪ বছর আগে সাফিয়ার সঙ্গে বিয়ে হয় শামীম
তালুকদারের। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য সাফিয়ার ওপর প্রায়ই নির্যাতন
চালাতেন তার স্বামী। একই জের ধরে শনিবার (১৮ ডিসেম্বর) রাতে সাফিয়া ও শামীমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাফিয়াকে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যান স্বামী।

 সিরাজগঞ্জের বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সাফিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গে প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell