সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৮
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ব্রাহ্মণবাড়িয়া শিপনের সাহসিকতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল চট্টলা এক্সপ্রেস হাজারো প্রাণ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২২, ১২:৫৩ পূর্বাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শিপনের এই সাহসিকতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল চট্টলা এক্সপ্রেস

 শিপন মিয়া (১৬)। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ গ্রামের বাসিন্দা।বাড়ির পাশেই রয়েছে রেললাইন। তখন ঢাকাগামী চলন্ত তিতাস কমিউটার ট্রেন থেকে ছিটকে পড়ে যায় এক ব্যক্তি। তার কান্নার শব্দ শুনে ছুটে যান শিপন। যানতে চান কিভাবে ছিটকে পড়লেন।

 

সেসময় ওই ব্যক্তি জানান ট্রেনটি হঠাৎ ঝাঁকুনি দিলে আমি পড়ে যায়। বিষয়টি সন্দেহ হলে রেললাইনের স্লিপারে দিকে তাকান শিপন। এই সময় তিনি দেখতে পান রেললাইন অনেকটা বেঁকে গেছে। পরে জানতে পারেন তীব্র গরমেই এই ঘটনা ঘটে।

এটা জানার পর শিপন পরবর্তীতে আসা ট্রেনগুলোকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে রেললাইনের পাশে এক বাড়ি থেকে লাল কাপড় আনেন। সে কাপড়ের সাথে দুইটি গাছের ঢাল দিয়ে একজনকে সাথে নিয়ে রেল লাইনের উপর দাঁড়ান। এ সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস বিপদ সংকেত বুঝতে পেরে থেমে যায়।

শিপনের এই সাহসিকতা নানা মহলে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে শিপনের সাথে কথা হলে তিনি বলেন, যখন দেখতে পাই রেল-লাইন বেঁকে গেছে। তখন ট্রেন দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে তাৎক্ষনিকভাবে এই পথে ট্রেন চলাচল বন্ধ করার চিন্তা করি। সেসময় একটি বাড়ি থেকে লাল কাপড় এনে দিয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে যাই।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার সাকির জাহান  জানান, অতিরিক্ত গরমের জন্য রেললাইন বেঁকে গিয়েছিল। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আপলাইন ঠিক করা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell