রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০১
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

ভারতে অনুপ্রবেশের অভিযোগে (বিজিবি) এক সদস্যকে আটক করেছে (বিএসএফ)

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৩, ২০২৫, ২:২০ পূর্বাহ্ণ
  • ১১৪ ০৯ বার দেখা হয়েছে

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটকের দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিএসএফ এক সশস্ত্র বাংলাদেশি সীমান্তরক্ষীকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ওই সদস্য ত্রিপুরার সেপাহিজলা জেলার কামঠানা গ্রাম হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিলেন

বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে মধুপুর থানার আওতাধীন কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। আটক সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বিজিবির ৬০তম ব্যাটালিয়নের সদস্য।

মিরাজকে কামঠানা বিএসএফ ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি অস্ত্রসজ্জিত ছিলেন। তার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মিরাজ এবং আরেক বিজিবি সদস্য সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট দিয়ে ভারতের প্রায় ১০০ মিটার ভেতরে প্রবেশ করেন এবং একটি চা-বাগানে ঢুকে পড়েন। বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা মিরাজকে আটক করতে পারলেও অপর সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।এদিকে বিএসএফ ও বিজিবির শীর্ষপর্যায়ে টেলিফোনে যোগাযোগ হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell