বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ভারতে ঢুকে ছবি তোলার সময় আটক দুই কিশোর,ফেরত দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
  • ২৭৩ ০৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে ছবি তোলার সময় আটক দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত দিতে বলেন।পরে তাদের ফেরত দেওয়া হয়।

রোববার (৩ আগস্ট) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

জানা গেছে, গতকাল শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানী থানা এলাকা।

দুই কিশোরের বাড়ি উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানে। তারা চা বাগানের শ্রমিক রামানু নাইডুর ছেলে শুভ্র নাইডু (১৭) ও সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬)।

পৃথিমপাশার আলীনগর সীমান্ত এলাকা বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শনিবার বিকেলে ওই দুই কিশোর মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা ১৮৪৫ নম্বর মূল সীমান্ত খুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে।

সেখানে দু’জনে মোবাইলে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহল দলের নজরে পড়ে বিষয়টি। তারা দুই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell