শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ভারতের আগ্রায় স্বামীকে খুন করতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করে স্ত্রীর

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩১, ২০২৪, ১১:৩৫ অপরাহ্ণ
  • ৩১৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ভারতের আগ্রায় স্বামীকে খুন করতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করে স্ত্রীর

স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া। সেই ঝগড়া গড়িয়ে গেল হত্যার হুমকিতে।এমনকি স্বামীকে খুন করতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করে সামাজিক যোগাযোগ প্লাটফর্মে স্ট্যাটাসও দিয়েছেন স্ত্রী।

 

ভারতের আগ্রার বাহ জেলায় ঘটেছে এই ঘটনা। স্বামী নিকটস্থ থানায় অভিযোগ দেওয়ার পর বিষয়টি আলোচনায় এসেছে। খবর এনডিটিভির।

বাহ থানার ওসি শ্যাম সিং জানান, ওই নারীর বিরুদ্ধে তার স্বামীর অভিযোগটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

লিখিত অভিযোগে হুমকি পাওয়া স্বামী বলেছেন, মধ্যপ্রদেশের বাসিন্দা সেই নারীর সঙ্গে ২০২২ সালের ৯ জুলাই তার বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো।

এই কলহের জেরে বিয়ের পাঁচ মাসের মাথায়ই সে বছরের ডিসেম্বরে ওই নারী তার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। তারপর থেকে তিনি সেখানেই আছেন। কিন্তু বাবার বাড়িতে থেকেই খরপোষ চেয়ে ওই নারী নিকটস্থ থানায় স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দেন।

ওই ব্যক্তির অভিযোগ, এসব নিয়ে সালিশ-দরবারের মধ্যে ২০২৩ সালের ২১ ডিসেম্বর শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যার হুমকি দেয়। এমনকি পরে তিনি সামাজিক যোগাযোগ প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে দেখেন, তাকে হত্যা করতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছেন তার স্ত্রী।

লিখিত অভিযোগে তিনি জানান, তার স্ত্রী স্ট্যাটাসে লিখেছেন, ‘যে আমার স্বামীকে খুন করতে পারবে তাকে ৫০ হাজার রুপি পুরস্কার দেওয়া হবে। ’

একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি অভিযোগ করেছেন, তার স্ত্রী পরকীয়ায় জড়িত। এই পরকীয়া নিয়েই বিয়ের পর থেকে যত কলহ দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘তার প্রেমিকও আমাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। ’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell