রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪১
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ভারতের প্রধানমন্ত্রী মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নয়া দিল্লি 

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৭, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ভারতের প্রধানমন্ত্রী মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নয়া দিল্লি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  শনিবার (৮ জুন)   নয়া দিল্লি যাচ্ছেন। রোববার (৯ জুন) সন্ধ্যায় তিনি নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা ১১টায় নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন। রোববার সন্ধ্যায় নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। আর পরদিন অর্থাৎ সোমবার (১০ জুন) তিনি ঢাকায় ফিরবেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, মূল শপথ অনুষ্ঠান হবে রোববার সন্ধ্যায়। প্রধানমন্ত্রী শনিবার বিকেলে নয়াদিল্লি পৌঁছাবেন। তিনি মূল শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীসহ অন্য নেতাদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করতে পারেন।

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে আরও অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ বিশ্ব নেতারা। এ অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি উচ্চ পদস্থ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জিতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যেই নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন।

প্রথমে ৮ জুন ভারতের প্রধানমন্ত্রী মোদীর শপথ অনুষ্ঠানের কথা ছিল। পরে একদিন পিছিয়ে ৯ জুন করা হয়। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মোদী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell