রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

ভারতের সংসদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব আনার সিদ্ধান্ত।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৯, ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ণ
  • ৩৩ ০৯ বার দেখা হয়েছে

ভারতের সংসদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব আনার সিদ্ধান্ত।

নিজস্ব প্রতিবেদক।।

ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনে এ শোকপ্রস্তাব তোলা হবে।

রাজ্যসভার কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত কার্যতালিকায় বলা হয়, আজকের অধিবেশনে প্রয়াত তিনজন নেতার স্মরণে শোকপ্রস্তাব আনা হবে।

তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অন্য দুজন হলেন ভারতের সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।
একইদিনে ভারতের রাজ্যসভায় একাধিক প্রয়াত নেতার স্মরণে শোকপ্রস্তাব আনার কথা রয়েছে। লোকসভায় যাদের স্মরণ করা হবে, তাদের মধ্যে সুরেশ কালমাদিও রয়েছেন।

ভারতের সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবেই এ শোকপ্রস্তাবগুলো তোলা হচ্ছে।
প্রসঙ্গত, খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell