রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫১
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

ভালোবাসা দিবস ও ঋতুরাজ দুই মিলে ফুলের বাজার আগুন ক্রেতা কম নয়।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৫, ২০২২, ৮:৫০ পূর্বাহ্ণ
  • ৫৬০ ০৯ বার দেখা হয়েছে

  1. ভালোবাসা দিবস ও ঋতুরাজ দুই মিলে ফুলের বাজার আগুন ক্রেতা কম নয়।

নগর সংবাদ।।আন্তর্জাতিক ভালোবাসা দিবস। একই সঙ্গে আজ বাংলাদেশের ষড়ঋতুর একটি বসন্ত। তাই ভালোবাসা দিবসের পাশাপাশি বসন্তবরণ করছেন বাঙালিরা। এর সঙ্গে ‘ফুল’ নামক উপকরণটাও অঙ্গাঙ্গীভাবে জড়িত। ফুল দিয়ে ভালোবাসার মানুষটিকে শুভেচ্ছা জানানোর রেওয়াজে মেতে ওঠেন অনেকে।

তাই এ দিনে ফুলের চাহিদাও বেড়ে যায় কয়েকগুণ। বেড়ে যায় দামও। ফুলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের ফুটপাতগুলোতে ফুলের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। একই সঙ্গে স্থায়ী ফুল ব্যসায়ীরাও নতুন করে বিভিন্ন রকমের ফুল দিয়ে দোকান সাজিয়েছেন। ফুলপ্রেমী সব বয়সের মানুষই ভিড় করছেন এসব দোকানে।

এসব দোকানে মূলত গোলাপের চাহিদা থাকলেও পাশাপাশি বিক্রি হচ্ছে গাঁদা, রজনীগন্ধা, জিপসি, চেরি, গ্লাডিওলাস। তবে যেখানে ১০ থেকে ১২ টাকায় একটি গোলাপ বিক্রি হয় সাধারণ সময়ে সেখানে এখন প্রকারভেদে প্রতিটি গোলাপের দাম রাখা হচ্ছে ৫০-১০০ টাকা। এর মধ্যে লাল গোলাপ ৫০ টাকা আর সাদা গোলাপ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্য ফুলের দামও রাখা হচ্ছে ইচ্ছেমতো।

এ বিষয়ে রাজ পুষ্পালয়ের মালিক মো.রাজু বলেন, আমাদের ফুলগুলো ১৫ দিন আগে থেকে বুক করে রাখতে হয়। এই দিনগুলোতে ফুলের চাহিদা অনেক বেশি থাকে। যে কারণে আমাদের কিনতেই হয় অনেক বেশি টাকা দিয়ে।

শহরের বঙ্গবন্ধু সড়কের একটি দোকানে ফুল কিনতে এসে রাজিব দাস। তিনি বলেন, এবারের ফুলের দাম অনেক বেশি রাখা হচ্ছে। একটি সাদা গোলাপের দাম জিজ্ঞাসা করলাম তারা বললো ১০০ টাকা। তবে লাল গোলাপের দাম চাইছে ৫০ টাকা।

অস্থায়ী ফুল বিক্রেতা রুবেল বলেন, এবার আমাদেরও ফুল কিনতে হয়েছে অনেক বেশি টাকা দিয়ে। অন্য বছর ৮০০ টাকা দিয়ে ১০০ ফুল কেনা যেতো। এবার সেটা সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। সঙ্গে আরও আনুষঙ্গিক খরচ রয়েছে। আমাদের আসলে কিছু করার থাকে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell