শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৯
শিরোনামঃ
সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

‘ভুয়া‘ পরিচয়ে ফেসবুক আইডি খুলে ২১১ নারীর সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাত,তরুণকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৯, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ
  • ১৫২ ০৯ বার দেখা হয়েছে

 

 

‘ভুয়া‘ পরিচয়ে ফেসবুক আইডি খুলে ২১১ নারীর সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাত,তরুণকে গ্রেফতার

‘ভুয়া‘ নানা পরিচয়ে ফেসবুক আইডি খুলে ২১১ নারীর সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. সোহাইল (২৭) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার তাকে শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর মেজর, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা পরিচয়ে ফেসবুকে আইডি খুলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন সোহাইল। তিনি মূলত মেয়েদের সঙ্গে আপত্তিকর কথা বলে রেকর্ড করে রাখতেন। পরে সেই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা নিতেন। কথা বলার সময় কোনো মেয়ে সন্দেহ করলে তাকে ব্লক করে দিতেন।

গ্রেপ্তার সোহাইল ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। তিনি একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। গ্রেপ্তারকালে তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ১২টি সিম কার্ড, চারটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ মুঠোফোনে অসংখ্য নারীর ছবি, আপত্তিকর ভিডিও ও স্ক্রিনশট রয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell