সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৪
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ভুল ট্রেনে চড়ে নীলফামারীতে আসা মাদরাসাছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৪, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
  • ২১৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ভুল ট্রেনে চড়ে নীলফামারীতে আসা মাদরাসাছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম নূরুল ইসলাম বলেন, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শিশুটির বাবা আরিফুজ্জামান থানায় সশরীরে হাজির হন।

এ সময় মাদরাসা পড়ুয়া প্রিয় সন্তানকে কাছে পেয়ে তিনি খুশিতে কান্নায় ভেঙে পড়েন। রেলওয়ে থানা-পুলিশের এমন মানবিক কাজে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শিশু তাছিন তাজদীদ (১১) ঢাকার কমলাপুর আল আরাফ ইন্টারন্যাশনাল হাফেজিয়া মাদরাসার ছাত্র। বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। সে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কমলাপুর স্টেশন থেকে ভুল করে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে ওঠে পড়ে। ট্রেনটি চিলাহাটি স্টেশনে গেলে সব যাত্রী নেমে যান। তখন ভয়ে শিশুটি প্লাটফর্মে কান্না-কাটি শুরু করে।

এ সময় স্টেশনে রেলওয়ে পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে ভুল ট্রেনে চড়ে এখানে এসেছে। এরপর পুলিশ সদস্যরা শিশু তাজদীদকে নিয়ে ওই ট্রেনে করে সৈয়দপুর গিয়ে রেলওয়ে থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ হারিয়ে যাওয়া শিশু তাছিন তাজদীদকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে বাবা আরিফুজ্জামান খুশিতে কান্নায় ভেঙে পড়েন।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি আরও বলেন, ভালোবাসা দিবসে এমন একটি ভালো কাজ করতে পেয়ে নিজের কাছে ভালো লাগছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell