শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

‘ভোটারবিহীন নির্বাচন, দুর্নীতির অবারিত সুযোগ: আ স ম আবদুর রব

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩, ২০২১, ১০:১৫ অপরাহ্ণ
  • ৩৫৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।‘ভোটারবিহীন নির্বাচন, দুর্নীতির অবারিত সুযোগ: আ স ম আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব বলেছেন, বাঙালিকে জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতি ও রাষ্ট্রপরিচালনার বহুমুখী কর্মে সম্পৃক্ত করে বাঙালি জাতীয়তাবাদকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাবার পরিকল্পনা গ্রহণ না করে, রাজনৈতিক অধিকারহীন করে দুর্নীতি ও অপশাসনে সম্পৃক্ত করে বাঙালিত্বকে বিনষ্ট করা হচ্ছে, যা কোনোক্রমেই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাঙালিত্বকে বিনষ্ট করা হবে জাতির ধ্বংসের শামিল।

রোববার (৩ অক্টোবর) আ স ম রবের উত্তরা বাসভবনে অনুষ্ঠিত জেএসডি স্থায়ী কমিটির সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ-আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় রব বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল স্বাধীনতার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশের মাধ্যমে জাতিকে উচ্চতর করা এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা।

‘ভোটারবিহীন নির্বাচন, দুর্নীতির অবারিত সুযোগ এবং যে কোনো উপায়ে অর্থ সম্পদ আহরণের অশুভ দুর্বৃত্তপূর্ণ সংস্কৃতির জন্ম দিয়ে বাঙালির উত্থানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শাসকরা উন্নয়ন স্লোগানের আড়ালে বাঙালি জাতীয়তাবাদ বোধকে নিঃস্ব করে জাতির নৈতিক শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। ’

তিনি বলেন, এখন আমাদের একমাত্র পথ হচ্ছে তৃতীয় জাগরণের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের বিকাশকে নিশ্চিত করা। তৃতীয় জাগরণের মাধ্যমেই অর্থনৈতিক প্রবৃদ্ধি-সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত হবে এবং বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয় অঞ্চলের একটি আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে উঠবে।

স্থায়ী কমিটির সভায় আরও বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সা কা ম আনিসুর রহমান খান, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell