মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

মনোনয়নপত্র দাখিলের আগে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল জমা দিতে হবে,নয়তো মনোনয়নপত্র বাতিল

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৬, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মনোনয়নপত্র দাখিলের আগে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল জমা দিতে হবে,নয়তো মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগের দিনই গ্যাস, বিদ্যুৎ, পানির মতো পরিষেবাগুলোর বিল জমা দিতে হবে। তা না হলে মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় বিষয়টি রিটার্নিং কর্মকর্তাদের নিশ্চিত করার জন্য রোববার (২৬ নভেম্বর) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলকারীগণ টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল মনোনয়নপত্র দাখিলের দিনের আগে পরিশোধ করেছেন কিনা তা নিশ্চিত হতে হবে।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় যাতে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাসমূহের স্থানীয় দপ্তর হতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিনিধি পাঠানোর জন্যও নির্দেশনা দিতে হবে। মনোনয়নপত্র পরীক্ষার সময় তাদের প্রদত্ত তথ্য বিবেচনা করতে হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell