শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৬
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ময়মনসিংহে এসআই পরিচয়ে বিয়ে, পরে জানা যায় হত্যা সহ একাধীক মামলার আসামি।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৭, ২০২৪, ৮:১১ পূর্বাহ্ণ
  • ২৮৯ ০৯ বার দেখা হয়েছে

ময়মনসিংহে এসআই পরিচয়ে বিয়ে, পরে জানা যায় হত্যা সহ একাধীক মামলার আসামি।

 

ময়মনসিংহ প্রতিনিধি।। পুলিশের এসআই পরিচয়ে বিয়ে, পরে জানা গেলো আসামি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে বিয়ে করে প্রতারণা করায় এনামুল হক মনির খান (৩৪) নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক দেওয়ান মনিজ্জামান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার ভোরে উপজেলার কবিরবুলসোমা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতে ঈশ্বরগঞ্জ থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান নগর সংবাদ কে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরগঞ্জের এক নারীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এনামুল হকের। এরপর প্রেমিকার বাড়িতে এসে পুলিশের এসআই পরিচয় দিয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) আদালতে গিয়ে বিয়ে করেন। এরপর থেকে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন এনামুল। সেখানে নিজেকে পুলিশের এসআই পরিচয় ছাড়াও ভিজিটিং কার্ড বিতরণ ও পরিচয়পত্র প্রদর্শন করেন তিনি। এলাকাবাসীর সন্দেহ হলে তারা ঈশ্বরগঞ্জ থানায় খবর দেন। পরে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশ নন বলে জানা যায়। পরে তাকে আটক করে পুলিশ। আটক করার পর এসআই ওমর ফারুকের কাছে প্রথমে নিজেকে মনির খান বলে পরিচয় দেন এনামুল। পরে তার সম্পর্কে জানার জন্য পুলিশের সিডিএমএস (ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সার্ভিস) প্রযুক্তি ব্যবহার করা হয়। সেখানে তার নাম এনামুল হক মনির খান বলে পাওয়া যায়। বাড়ির ঠিকানা পাওয়া যায় একাধিক। একটি নেত্রকোনা সদরের নাগড়া মহল্লায়, অপরটি একই জেলার পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামে। তবে তার নামে দেশের বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান এসআই ফারুক। ওসি মাজেদুর রহমান বলেন, এনামুল হকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell