বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৩
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

ময়মনসিংহে গরু চুরি মামলায় পাঁচজনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

ময়মনসিংহে গরু চুরি মামলায় পাঁচজনকে গ্রেফতার

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

গ্রেফতাররা পিকআপ নিয়ে বিভিন্ন জেলায় গরু চুরি ও ডাকাতি করতেন। তাদের নামে দেশের বিভিন্ন থানায় গরু চুরি, ডাকাতি ও মাদকের ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁঞা।

গ্রেফতাররা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার আ. মুন্নাসের ছেলে রাজিব হাসান সবুজ (৩০), হোসেনপুর উপজেলার বিনত আলীর ছেলে দ্বীন ইসলাম (২৮), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জসিম উদ্দিনের ছেলে কাইয়ুম (৪২), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মো. করিমের ছেলে খাইরুল ইসলাম (২২) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার নাহিদ হোসেন (২৫)।

ময়মনসিংহে গরু চুরি মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ((ডিবি)। এসময় তাদের কাছ থেকে সাত গরু ও দুটি পিকআপ উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (২৯ মে) গভীর রাতে জেলার ভালুকা উপজেলার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টে ডেইরি ফার্মের দেওয়াল ভেঙে ১০টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন ভালুকা মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টের কেয়ারটেকার আলাল উদ্দিন। ওই মামলায় বুধবার (৩১ মে) জামালপুর, কিশোরগঞ্জ, বগুড়া, গাজীপুরের কাপাসিয়া ও ময়মনসিংহের ভালুকায় পৃথক অভিযান চালিয়ে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁঞা জানান, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা সবাই চোর চক্রের সক্রিয় সদস্য। সংঘবদ্ধভাবে তারা দেশের বিভিন্ন এলাকায় পূর্বপরিকল্পিতভাবে চুরি করে আসছে।

তিনি আরও জানান, ভালুকায় চুরিতে নেতৃত্বদানকারী রাজীব হাসান সবুজ ঘটনার দুদিন আগে একটি গরু চুরি মামলায় কিশোরগঞ্জ আদালত থেকে জামিনে ছাড়া পান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell