শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইসহ দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
  • ১৫৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইসহ দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইসহ দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার বাগআঁচড়া সাতমাইল বাজারে মাংস বিক্রি করার সময় তাদের আটক করে এ জরিমানা করা হয়।

জরিমানা বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের কামাল হোসেন নামের এক ব্যক্তি বাগআঁচড়া বাজারে কসাই নাজমুল ইসলামের কাছে মরা গরুর মাংস বিক্রি করতে আসেন। কসাই নাজমুল কম দামে ৬-৭ মণ ওজনের ওই মরা গরুর মাংস কিনে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঝিকরগাছা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন করে জানান।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল বাজারে অভিযান চালিয়ে মরা গরুর মাংস জব্দ করেন। পরে কসাই ও গরুর মালিককে আটক করে ঝিকরগাছা থানায় নিয়ে যান। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই নাজমুলকে ১৫ হাজার ও গরুর মালিক কামাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জানান, জব্দ করা মরা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। তারা এ ধরনের কাজ ভবিষ্যতে আর করবেন না বলে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell