মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪০
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মহান বিজয় দিবস উদযাপনে দেশব্যাপী মশাল রোড শো’কর্মসূচি-বিএনপি।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১, ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ণ
  • ৫৩ ০৯ বার দেখা হয়েছে

মহান বিজয় দিবস উদযাপনে দেশব্যাপী মশাল রোড শো’কর্মসূচি-বিএনপি।

স্টাফ রিপোর্টার।।

দেশব্যাপী গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেন
বিজয়ের মাসে দেশজুড়ে ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি ঘোষণা বিএনপির

বিজয়ের মাসে দেশজুড়ে ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি ঘোষণা বিএনপির
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশব্যাপী গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ দেড় দশক শোষণ-নিপীড়নের পর ২০২৪ সালে ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ’ পাওয়ার বিজয়ের সঙ্গে এবারের বিজয় দিবস নতুন তাৎপর্য নিয়ে এসেছে। এ জাতীয় অর্জনকে আরও বর্ণিল করতে বিএনপি সারাদেশে মাসব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছে।

তিনি বলেন, ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র যেখান থেকে ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সে স্থান থেকেই শুরু হবে এবারের ‘বিজয় মশাল রোড শো’। ১ ডিসেম্বর চট্টগ্রামের কালুরঘাট থেকে যাত্রা শুরু করে মশাল প্রথম দিন পৌঁছাবে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে। মশাল বহন করবেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং ২০১৪ সালের একজন জুলাইযোদ্ধা।

বিএনপির মহাসচিব বলেন, এ মশাল রোড শো পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুরে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে দুইজন, একজন মুক্তিযোদ্ধা ও একজন জুলাইযোদ্ধা মশাল বহন করবেন। রোড শো চলাকালে বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধের গান, জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা, ডকুমেন্টারি প্রদর্শন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করা হবে। এবারের কর্মসূচির থিম সং ‘সবার আগে বাংলাদেশ’।

১৬ দিনব্যাপী দেশব্যাপী ভ্রমণ শেষে বিজয় মশাল ১৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছবে এবং রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’।
তিনি বলেন, ১৯৭১ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতিটি বাঁকে লাখো মানুষ প্রাণ দিয়েছেন। শহীদদের স্বপ্ন পূরণে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের সামনে বড় সুযোগ

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell