বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

মহাভাবগাম্ভীর্যে দেশবাসীর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৭, ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

 

মহাভাবগাম্ভীর্যে দেশবাসীর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহার জামাতে দেশবাসীর জন্য শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনা ও ফিলিস্তিনের জন্য মহান রবের দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুন) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত ও সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

 

ঈদ জামাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, জাতির পিতার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। আমরা অনেকগুলো কাজে হাত দিয়েছি, দোয়া করবেন যেন সম্পন্ন করতে পারি।

ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. জামাল হোসাইন জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এর মধ্যে অধিকাংশ মসজিদেই একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন ঈদগাহেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় ঈদগাহে দুটি ঈদের নামাজ পড়ান ও খুতবা পাঠ করেন নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. হাসানুজ্জামান এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান মিয়া। অতিরিক্ত ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের মাস্টার ট্রেইনার মাওলানা কবির আহমেদ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell