রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৯
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

মহাসড়কে তেলবাহী ট্রাক ছিনতাই,পামওয়েল লুট

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩০, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
  • ৯৩ ০৯ বার দেখা হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পামওয়েল তেলবাহী একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় ট্রাকের চালক ও হেলপারের হাত-পা বেঁধে তাদের মারধর করে আহত অবস্থায় মহাসড়কে ফেলে রেখে যায় ডাকাতরা।ট্রাকটিতে থাকা ৬০টি ড্রামে মোট ১১ হাজার ৪০০ কেজি পামওয়েল ছিল, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

শুক্রবার (৩০ মে) মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে ট্রাকচালক আলামিন ও তার হেলপার একই এলাকার বাবু মিয়ার ছেলে টিটু।

চালক আলামিন জানান, বৃহস্পতিবার (৩০ মে) রাতে ‘আয়াত এন্টারপ্রাইজ’র একটি ট্রাকে সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা হন তারা। রাত ৩টার দিকে মির্জাপুরের নাসির গ্লাস কোম্পানি সংলগ্ন ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একদল ডাকাত ট্রাকটির গতিরোধ করে। পরে ট্রাকে উঠে চালক ও হেলপারকে হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয় এবং নির্জন স্থানে তাদের ফেলে রেখে পালিয়ে যায়।

ট্রাক মালিক সনি জানান, রাতেই চালক কল করে ঘটনাটি তাকে জানান। পরে তারা টহলরত পুলিশকে বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন।

মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, তেলবাহী ট্রাক ছিনতাইয়ের বিষয়ে ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell