রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৮
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা-স্বামী পলাতক।।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২০, ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ
  • ৪০ ০৯ বার দেখা হয়েছে

মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা-স্বামী পলাতক।।

মুন্সিগঞ্জ প্রতিনিধি।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দিয়ে খুললে ভেতরে লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)। আমেনা বেগমের স্বামী মিজান মিয়া ঘটনার পর থেকে পলাতক। তারা নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চার মাস আগে আমেনা বেগম ও তার পরিবার ওই এলাকায় বাসা ভাড়া নেন।
সকাল থেকে তাদের দেখা না পাওয়ায় দুপুর ১২টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিলে খুলে যায় সেসময় ভেতরে মা ও মেয়ের লাশ দেখতে পান তারা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। মৃতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে একটি চৌকোনা কাঠের খণ্ডও উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। মৃত আমেনা বেগমের স্বামী মিজান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell