রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

মা ও শিশু হত্যা মামলায় পুলিশের এসআই কারাগারে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৫, ২০২২, ১০:১৪ অপরাহ্ণ
  • ৩০৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নগরের হালিশহর থানায় স্ত্রী ফাতেমা আক্তার কলি হত্যা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জাবেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মিজানুর রহমান জাবেদ নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা ও মামলার সময় হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। মৃত ফাতেমা আক্তার কলি একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বাসিন্দা। এর আগে মঙ্গলবার (১৪ জুন) দুপুরে নিজবাড়ি থেকে জাবেদকে গ্রেফতার করা হয়।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে পারিবারিকভাবে সুধারাম থানার বিনোদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এসআই মো. মিজানুর রহমানের সঙ্গে ফাতেমা আক্তার কলির বিয়ে হয়।  নগরের হালিশহরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় তারা থাকতেন। কিন্তু বিভিন্ন সময় কলিকে মারধর করতেন জাবেদ। এরই মধ্যে জাবেদ পাশের এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সব বিষয়ে নিয়ে তাকে নিষেধ করলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

নিহত কলির স্বজনদের অভিযোগ, চলতি বছরের ২৫ মার্চ বিকেলের কোনো একসময় ফাতেমা আক্তার কলিকে মারধর করেন। এরপর হত্যা করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে কলি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানান তার স্বামী এসআই জাবেদ।

মৃত্যুর পর কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বাবা আহসান উল্লাহ বাদী হয়ে এসআই মিজানুর রহমান জাবেদসহ ৫ জনকে আসামি করে হালিশহর থানায় মামলা দায়ের করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. ওয়াহিদ উল্লাহ সরকার বলেন, স্ত্রী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মিজানুর রহমান জাবেদকে হালিশহর থানা আদালতে হাজির করেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell