রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪১
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

মাইক্রোবাসের ধাক্কায় চেকপোস্টে দায়িত্বরত এক পুলিশ সদস্য নিহত।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২১, ৯:২৩ অপরাহ্ণ
  • ৩৫০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মাইক্রোবাসের ধাক্কায় চেকপোস্টে দায়িত্বরত এক পুলিশ সদস্য নিহত। চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় চেকপোস্টে দায়িত্বরত রাব্বি ভূঁইয়া (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরাফাত হোসেন নামে আরেক পুলিশ সদস্যও আহত হন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দোহাজারী হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। রাব্বি ভূঁইয়ার গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার মালিথা চরসিন্দু এলাকায়। তার বাবার নাম মোজাম্মেল হক। তিনি দোহাজারী হাইওয়ে থানার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, দোহাজারী হাইওয়ে থানার সামনে নিয়মিত চেকপোস্ট চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। পরে গাড়িটি না থামিয়ে উল্টো দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে চলে যায়। এ ঘটনায় রাব্বি ভূঁইয়া নামে এক পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন এবং আরেক পুলিশ সদস্য আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চেকপোস্ট থেকে কিছুদূর সামনে গাড়িটি রেখে চালক পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell