শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

মাদক কারবারি ও ছিনতাইয়ে বাধা দেওয়ায় নারী ইউপি সদস্যের ওপর হামলা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৯, ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
  • ২৩৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মাদক কারবারি ও ছিনতাইয়ে বাধা দেওয়ায় নারী ইউপি সদস্যের ওপর হামলা

মাদক কারবারি ও ছিনতাইয়ে বাধা দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংরক্ষিত নারী ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ফরিদা ইয়াসমিন ভুলতা ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য।

 

আহত মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন অভিযোগ করে জানান, ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার  তরিকুল, আবজল, শাজাহান, এমদাদুল, নয়ন, ইমন, শুভ, নাজমুল, কালাম, রনি, রেজাউলসহ বেশ কয়েকজন মিলে এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাই করে আসছিল। তিনি ইউপি সদস্য হওয়ায় এলাকাবাসী ও ভুক্তভোগীরা তার কাছে তাদের অপরাধের বিষয় জানায়। পরে তিনি ওই চক্রটির সদস্যদের অপরাধ প্রবণতা করতে বন্ধ করে বলেন এবং বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।

মঙ্গলবার (১৯ জুলাই ) রাত ৮ টার দিকে অভিযুক্ত তরিকুল, আবজল, শাজাহান, এমদাদুল, নয়ন, ইমন, শুভ, নাজমুল, কালাম, রনি, রেজাউলসহ অজ্ঞাত ২০/২৫ মিলে ছেনদা, চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, বল্লম, টেটা, এসএস স্টিলের পাইপ, লোহার রড ও হকিস্টিকসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ফরিদা ইয়াসমিনের বাসায় প্রবেশ করে হামলা ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তারা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। ফরিদা ইয়াসমিনকে বাঁচাতে এগিয়ে এলে তার বাড়ির ভাড়াটিয়া সৈকত আহমেদ নামে এক যুবককেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া ঘরে থাকা স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। পরে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দেন তিনি।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell