রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৯
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

মাদক সেবনের টাকার জন্য মাকে কুপিয়ে জখম,ছেলে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৫, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
  • ১২৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মাদক সেবনের টাকার জন্য মাকে কুপিয়ে জখম,ছেলে আটক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক সেবনের টাকার জন্য মাকে কুপিয়ে জখম করেছে তানভীর চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তি।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে নবীগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে এবং আহত মা রাহেনা বেগমকে (৬০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আটক তানভীর উপজেলার শান্তিপাড়া গ্রামের জুনেদ চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, মাদকসেবী ছেলে শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি ফিরে দেখেন তার মা রাহেনা বেগম ভাত খাচ্ছেন। এ সময় মাদক সেবনের জন্য টাকা চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন।

এ নিয়ে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে তানভীর ক্ষিপ্ত হয়ে তার মাকে ঘরে থাকা দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

এদিকে এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ রাত ১০টায় গ্রাম থেকেই তানভীরকে আটক করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার এ ঘটনায় মামলা দায়ের হবে এবং তানভীরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell