রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৭
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

মাদকাসক্ত ছেলে তার বৃদ্ধ বাবা-মা বড় ভাই, বোনসহ ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৬, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ
  • ৫৪১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লার লালখাঁ এলাকায় মাদকের টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে সুজন তার বৃদ্ধ বাবা-মা বড় ভাই, বোনসহ ৫ জনকে ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে । আহতরা হলো- সুজনের বাবা মোঃ বারেক শেখ (৭০), মা রহিমা বেগম (৬০), বড় ভাই মোঃ আলমগীর হোসেন (৩৫), বড় বোন কাকুলী বেগম (৩০) এবং ছোট বোন জুলিয়া আক্তার (২০) ।

এ ঘটনায় শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে জান্নাতুল বেগম (২৭)।

এ অভিযোগের তথ্যমতে, ফতুল্লার লালখাঁ এলাকার বৃদ্ধ বারেক শেখের ছোট ছেলে সুজন ওই এলাকার বখাটে ছেলেদের সাথে চলাফেরা করে মাদক সেবনে লিপ্ত হয়। একপর্যায়ে সে মাদকের টাকার জন্য ঘরের বিভিন্ন প্রকারের জিনিসপত্র চুরি করে বিক্রি করে আসছে। সুজন যখন তখন বৃদ্ধা মায়ের কাছে নেশা সেবনের টাকা পয়সার জন্য মর্জি করে । তার দাবীকৃত টাকা না পেলে মা বাবা ও বড় ভাই বোনকে গালিগালাজ ভয়ভীতি প্রদর্শর করে। এমনকি মারপিটও করে। গত ৪ ফেব্রুয়ারী রাত ৮টায় সুজন তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে মাকে ও বাবাকে বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বড় ভাই আলমগীর বোন কাকলী, জুলিয়া বাধাঁ প্রদান করলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এই ঘটনায় আলমগীরের স্ত্রী জান্নাতুল বেগম বাদী হয়ে শনিবার ফতুল্লা মডেল থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান অভিযুক্ত সুজন একজন  মাদকাসক্ত। তাকে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell