মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২১
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

মাদরাসার মাওলানার মরদেহ দেখে ফেরার পথে প্রতিষ্ঠানের আরেক সহকারী শিক্ষক নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৩, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

মাদরাসার মাওলানার মরদেহ দেখে ফেরার পথে প্রতিষ্ঠানের আরেক সহকারী শিক্ষক নিহত

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মাওলানা শামসুল হকের মৃত্যু হয়।

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা শামসুল হকের (৫৫) মরদেহ দেখে ফেরার ৬ ঘণ্টা ব্যবধানে একই প্রতিষ্ঠানের আরেক সহকারী শিক্ষক আব্দুল বাতেন (৫৮) নিহত হয়েছেন।

এর ৬ ঘণ্টা পর মারা যান আব্দুল বাতেন। একই প্রতিষ্ঠানের দুই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

দুই শিক্ষকের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদরাসা সুপার মাওলানা শামসুল হক কিডনি রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মাদরাসা সুপার মাওলানা শামসুল হকের মৃত্যুর খবর শুনে তাকে দেখতে রাত ৮টার দিকে তাদের বাড়িতে যান সহকারী শিক্ষক আব্দুল বাতেন। মরদেহ দেখে ফিরে রাত ৯টার দিকে বাসায় পৌঁছে তিনি বুকে ব্যাথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন। পরে রাত ১টার দিকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ভাই ও এক বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে আব্দুল বাতেনের জানাযার নামাজ ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আর দুপুর আড়াইটায় মাওলানা শামসুল হকের জানাযার নামাজ নিজ বাড়ির সামনে পাকুরিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে দুইজনকেই নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিক্ষক আব্দুল বাতেনের ছেলে ইমন বলেন, আমার বাবা মাদরাসা সুপার স্যারকে দেখে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। তিনি বুকে ব্যথার কারণে পড়ে যান। পরে আমরা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell