বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

মাদারীপুরে ভাড়া বাসা থেকে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৪, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ
  • ২৬২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মাদারীপুরে ভাড়া বাসা থেকে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরে ভাড়া বাসা থেকে মনিকা আক্তার (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুয়াতলা এলাকার লাভলু মুন্সির ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিকার স্বামী রিয়াদ বেপারী (২১), রিয়াদের বন্ধু মামুন (২৩) ও সুজনকে (২০) আটক করেছে পুলিশ।

নিহত মনিকা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামের আবুল কাশেমের মেয়ে। অভিযুক্ত রিয়াদ বেপারী একই গ্রামের বাসিন্দা।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর এক সপ্তাহ আগে মনিকা আক্তারের সঙ্গে রিয়াদ বেপারীর বিয়ে হয়। তবে পরিবারের লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় শিবচরের গুয়াতলা এলাকার লাভলু মুন্সির বাসা ভাড়া নিয়ে তারা বসবাস শুরু করেন। শুক্রবার সকালে নাশতা করতে ঘরের বাইরে বের হন রিয়াদ। ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে অনেক ডাকাডাকি শুরু করেন। দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে মনিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell