শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

মামুনুল হককে জেলে রেখে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না-হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১২, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ
  • ২৭০ ০৯ বার দেখা হয়েছে

 

মামুনুল হককে জেলে রেখে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না-হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব

শহর প্রতিনিধি।।

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব বলেছেন, সামনে নির্বাচন। নির্বাচনের জন্য বিভিন্নজন বিভিন্নভাবে চেষ্টা করছেন। কেউ বলছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে; আবার কেউ বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আমাদের বক্তব্য যে সরকারই আসুক, একজন মামুনুল হককে জেলে রেখে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের উদ্যোগে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক, মুফতি মনির হোসাইন কাসেমীসহ আলেমদের মুক্তি দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

জুনায়েদ আল হাবীব বলেন, ‘মাওলানা মামুনুল হক এদেশের যুবকদের আইডল। সর্বস্তরের তৌহিদি জনতার প্রাণের স্পন্দন। মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে তাকে জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে তিনি সম্পূর্ণ নির্দোষ। তাকে কারাগারে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। কোর্টে তাকে দেখলেই বোঝা যায় কতটা নির্যাতন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আলেম-উলামা এদেশে বন্যার পানিতে ভেসে আসে নাই। আমারা এদেশের ঘরজামাই নই। আমরা এদেশের সন্তান। আমরা সরকার পতনের কথা বলি না। আমাদের অধিকার আদায়ের কথা বলছি। আমাদের উলামায়ে কেরামদের মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি না করেন তাহলে আপনাদের নির্লজ্জ পতন হবে। প্রয়োজনে আবারও শাপলা চত্বর কায়েম হবে।’

নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মধুপুরের পীর আব্দুল হামিদ, শহরের ডিআইটি মসজিদের খতিব আব্দুল আউয়াল ও মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলাসহ আরও কয়েকটি মামলায় বর্তমানে জেলে রয়েছেন। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell