রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০০
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৬, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
  • ৪০৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর মৃত্যু

সিলেট নগরে টেলিফোনের তারে ঝুলানো লাবিবা রহমান তানহা (১৩) নাম এক কিশোরীর ঝুলন্ত মরদেহ করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) নগরের শেখঘাট সরকারি কলোনি সংলগ্ন একটি বাসার গলিতে টেলিফোনের তারে গলায় প্যাঁচানো অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত লাবিবা রহমান তানহা নগরের খুলিয়াটুলা নিলীমা ৭নং বাসার মৃত মুজিবুর রহমানের মেয়ে। মোবাইল ফোন ব্যবহারে বাধা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে, প্রাথমিক তদন্তে এমনটি ধারণা পুলিশের।

পুলিশ জানায়, শনিবার রাতে মোবাইল ফোন ব্যবহার নিয়ে লাবিবাকে শাসন করেন তার মা। এ কারণে সে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। রাতে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। পরে ভোরে বাসার পাশের গলির এক কোনে গলায় টেলিফোনের তার ঝুলানো অবস্থায় তার নিথর দেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, কিশোরীটির বাবা ২০১৯ সালে মারা যান। তার বড় বোন দেশের বাইরে থাকে। বাসায় আরেক বোন ও মাসহ থাকতো। সে একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়তো। এ অবস্থায় তার মধ্যে আচরণগত কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন তার মা। ৩ বোনের মধ্যে সবার ছোট লাবিবা মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করার কারণে শনিবার রাতে তাকে গালমন্দ করেন তার মা। মায়ের সঙ্গে অভিমান করে সে বাথরুমে প্রবেশ করে। মা ক্ষোভে তাকে বাথরুমে আটকে রেখে বাইরে থেকে লক করে রাখেন। পরে তার বড় বোন বাথরুমের দরজা খোলে দিতেই বাসা থেকে বেরিয়ে যায়। ধারণা করা হচ্ছে, রাত ২টা থেকে ৩টার মধ্যে সে আত্মহত্যা করেছে। কেননা, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সে বাসা থেকে বেরিয়ে যায়নি।

নিহত কিশোরীর মায়ের বরাত দিয়ে তিনি বলেন, লাবিবা অনেক সময় এভাবে রাগ করে বেরিয়ে বান্ধবীর বাসায় চলে যেতো। খোঁজ নিতে গেলে তাকে বলা হতো সে আসেনি, যাতে টেনশনে রাখতে পারে। এ কারণে তাকে খোঁজ করতে যাননি মা। সকালে তার মরদেহ বাসার গলির টেলিফোনের তারে ঝুলতে দেখেন প্রতিবেশিরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে অন্যকোনো ঘটনা রয়েছে কি না, আমরা বিশ্লেষণ করেছি। নিহতের ফুফাতো ভাই-বোন দু’জন চিকিৎসক। তারাও উপস্থিত থাকায় ঘটনাটি আত্মহত্যা নিশ্চিত হতে আরো সহজ হয়েছে। ময়নাতদন্তে শেষে লাবিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell