রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৮
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

মায়ের হত্যার বিষয়ে দুই  ছেলে  থানায় পৃথক অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
  • ১৫৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মায়ের হত্যার বিষয়ে দুই  ছেলে  থানায় পৃথক অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে লক্ষ্মীরানী ভক্ত (৭৫) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের দুই  ছেলে  থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে থানায় অভিযোগ দুটি দায়ের করেন তাপস কুমার ভক্ত ও স্বরূপ কুমার ভক্ত।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া নিহতের দুই ছেলের পৃথক অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বড় ছেলে পিরোজপুরের আইনজীবী তাপস কুমার ভক্তর অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। আর ছোট ছেলের অভিযোগটিও তদন্তের স্বার্থে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

জানা গেছে, নিহতের বড় ছেলে পিরোজপুরের আইনজীবী তাপস কুমার ভক্ত স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে তাদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তার মাকে হত্যার সন্দেহ করে একটি অজ্ঞাত মামলা দায়ের করেন।

অপরদিকে নিহতের ছোট ছেলে স্কুল শিক্ষক সৌরভ কুমার ভক্ত পৃথক কয়েকজনের নাম উল্লেখ করে মাকে হত্যার সন্দেহে আরেকটি অভিযোগ দেন।

দুই ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে পৃথক কথা হলে তারা মায়ের হত্যার বিষয়ে একে অপরকে জড়িত থাকার সন্দেহ করেন।

নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বা তৃতীয় পক্ষ সুবিধা নিতে ওই বৃদ্ধাকে হত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, গত শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালি গ্রামের নিজ ঘরে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত বৃদ্ধাওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী। তার বড় ছেলে তাপস কুমার ভক্ত পেশার কাজে পিরোজপুরে এবং ছোট ছেলে স্বরূপ কুমার ভক্ত ঢাকায় থাকেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell