বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বাবার দুই সন্তানকে অবিলম্বে পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বাবার দুই সন্তানকে অবিলম্বে পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

চাকরিসূত্রে বাংলাদেশে বসবাসরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বাবার দুই সন্তানকে (বাংলাদেশে জন্ম নেওয়া) অবিলম্বে পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই আমেরিকান নাগরিকের রিটে জারি করা রুলের নিষ্পত্তি করে বুধবার (২১ আগস্ট) রায় দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ।

 

পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন বিভাগকে এ আদেশ দেওয়া হয়।

আদালতে আমেরিকান নাগরিকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও ব্যারিস্টার শাহনেওয়াজ।

আইনজীবীরা জানান, চাকরিসূত্রে এক যুক্তরাষ্ট্রের নাগরিক স্ত্রীসহ বাংলাদেশে বসবাস করে আসছিলেন। ২০১৩ সালের তার প্রথম সন্তান এবং ২০১৬ সালের অপর সন্তান জন্ম নেয়। পরে তাদের ঢাকা উত্তর সিটি করপোরেশন জন্ম সনদও দেয়।

এরপর ২০২৩ সালের ২২ মে সন্তানদের বাবা অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করেন। এরপর টাকাও জমা দেন। তারপর বায়োমোট্রিক করতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর আবেদন এবং নোটিশ দিয়েও কোনো জবাব পাননি। এ অবস্থায় তিনি গত ডিসেম্বরে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট তখন রুল জারি করে পাসপোর্ট অফিসে দেওয়া আবেদন নিষ্পত্তি করতে বলেন।

আইনজীবীর দাবি, নাগরিকত্ব আইন ১৯৫১ এর ৪ ধারা অনুসারে জন্মসূত্রে যে কেউ বাংলাদেশের নাগরিক হবে। তবে যার বাবা কূটনৈতিক কিংবা দেশের শত্রু সে নাগরিকত্ব পাবে না। কিন্তু এই আমেরিকান নাগরিক এর মধ্যে পড়েন না। তাই তার সন্তানরা নাগরিকত্ব পেতে পারেন।

আবেদন নিষ্পত্তি করা হয়নি। গত মঙ্গলবার রুলের ওপর শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell