বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৮
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

মায়ের জন্য কান্নাকাটি করলেই জুতাপেটা করত গৃহকর্মী শিশুকে

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৬, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ
  • ২১৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মায়ের জন্য কান্নাকাটি করলেই জুতাপেটা করা হতো গৃহকর্মী শিশুকে। ১৪ মাস পর রোববার (১৬ জানুয়ারি) মায়ের কোলে ফেরার পর পুলিশকে এ কথা জানায় ওই শিশু।

পুলিশ ও স্বজনরা জানান, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো ওই শিশু। শিমরাইলকান্দি এলাকার খাদেম মিয়ার স্ত্রী রফিয়া বাসায় কাজের কথা বলে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের বাড়িতে নেওয়ার প্রস্তাব দেন। পাঁচ হাজার টাকা বেতনে তাকে কাজেও দেন পরিবার। ১৪ মাসে একবারও মেয়েকে না দেখে সিরাজুল ইসলামের বাড়িতে যান তার মা। কিন্তু মেয়েকে না দেখিয়ে উল্টো তার স্ত্রী পলি বেগম খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেন।

ওই শিশুর পরিবার পরে জানতে পারে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সিরাজ ইসলামের স্ত্রীকে বিষয়টি জানালে তিনি ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। নিরূপায় হয়ে শুক্রবার ওই শিশুর বাব-মা থানায় অভিযোগ দেন। পরে সিরাজুল ইসলামের শ্যালিকা হ্যাপি আক্তার ও শ্যালক বিপ্লব থানায় মেয়েটিকে হস্তান্তর করে।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের শ্যালিকা হ্যাপি আক্তার পুলিশকে জানান, ঢাকার গোড়ানে আমাদের ভাগনির বাসায় মেয়েটি ছিল। ভাগনি গর্ভবতী হওয়ায় তাকে সহযোগিতার জন্য মেয়েটি সঙ্গে রেখেছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, শিশুর পরিবারের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। রোববার তাকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগটি আমরা তদন্ত করছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell