বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১১
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

মায়ের মৃত্যুর খবর শুনে পরীক্ষার্থী অজ্ঞান,স্যালাইন লাগানো পরীক্ষায় অংশ দিলো মেয়ে

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৭, ২০২২, ৮:২৪ অপরাহ্ণ
  • ৩০৩ ০৯ বার দেখা হয়েছে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাঁওতাল পাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত ছিলেন। শনিবার ভোরে (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর খবর শুনে এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া অজ্ঞান হয়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তারপর কর্তব্যরত চিকিৎসক তাকে স্যালাইন ও ওষুধ দেন। সে অবস্থায় সুমাইয়া বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিয়েছে।

জানা যায়, মায়ের মৃত্যুতে সুমাইয়ার অজ্ঞান হয়ে হাসপাতালে যাওয়ার বিষয়টি জানতে পেরে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম সেখানে ছুটে যান। তিনি সুমাইয়াকে পরীক্ষা দিতে উৎসাহ দেন। পরে নিজের গাড়িতে করে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।

সুমাইয়া পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী। পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেলি চাকমা বলেন, পরীক্ষার সময় সুমাইয়ার প্রতি আমি বিশেষ নজর রেখেছিলাম। সে কোনো রকম অসুবিধা ছাড়াই পরীক্ষা দিয়েছে।

পানছড়ি থানার ওসি আনচারুল করিম বলেন, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এই মেয়ে এসএসসি পরীক্ষার্থী। আজকেই তার মায়ের মৃত্যু হয়েছে। মেয়েটা হাসপাতালে ছিল। আমি হাসপাতালে গিয়ে মেয়েটিকে স্যালাইন লাগানো অবস্থায় নিজের গাড়িতে তুলি। পরীক্ষা শুরু হওয়ার ৫ মিনিট পর কেন্দ্রে পৌঁছাই। তাকে পরীক্ষার টেবিলে নিজেই বসিয়ে দিয়ে আসি।

এদিকে দুপুরে স্থানীয় কবরস্থানে ফাতেমা বেগমের দাফন সম্পন্ন হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell