বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০১
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

মিটফোর্ড হাসপাতালে ১০ কার্টন ‌হেমোডায়ালাইজার মে‌শিন চুরি

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৯, ২০২২, ১১:২০ অপরাহ্ণ
  • ৪৪৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মিটফোর্ড হাসপাতালে ১০ কার্টন ‌হেমোডায়ালাইজার মে‌শিন চুরি

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ডায়ালাই‌সিস স্টোর থে‌কে কিডনি রোগীদের জন‌্য সরবরাহকৃত ১০ কার্টন হেমোডায়ালাইজার উধাও হয়ে গেছে।

গতকাল সোমবার (১৮ এপ্রিল) সকালে মেশিনগুলো উধাও হওয়ার বিষয়‌টি সামনে এলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

পাশাপাশি নিরাপত্তার দা‌য়িত্বে থাকা আনসার সদস‌্যদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ ও নিজস্ব তদন্ত ক‌মি‌টি গঠন করেছে।

হাসপাতাল সূত্র জানায়, ২ নম্বর ভবনের ৫ম তলায় ডায়ালাইসিস বিভাগের স্টোর থেকে গত রোববার (১৭ই এ‌প্রিল) রাতের কোন এক সময় ২৪০টি বা ১০ কার্টন ‌হেমোডায়ালাইজার মে‌শিন চুরি হয়েছে বলে কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করা হয়। এতে বলা হয়েছে যে,

১৭ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় ডায়ালাইসিস স্টোর রুমে তালা দিয়ে তি‌নি বাসায় যান। পরের দিন ১৮ এপ্রিল সোমবার সকালে এসে স্টোর খুলে দেখেন হেমোডায়ালাইজারের ২০টি কার্টন ফাঁকা, ছিঁড়া এবং স্টোর সংলগ্ন গ্রিল কাটা। পরে গণনা করে দেখেন ২৪০টি হেমোডায়ালাইজার খোয়া গেছে। খোয়া যাওয়া পণ্যের মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

হাসপাতাল‌টির নিরাপত্তার দা‌য়িত্বে ৯০ জন আনসার সদস‌্য নি‌য়ো‌জিত থাকলেও বিভিন্ন সময়ে এমন চুরির ঘটনা জনমনে নেতিবাচক প্রশ্ন দেখে দিয়েছে।

এ বিষয়ে ডিএমপি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ওয়ার্ডের‌ দায়িত্বরত মাস্টার আবদুর রাজ্জাক। এছাড়া হাসপাতাল পরিচালকের নির্দেশে নেফ্রোলজি বিভাগের প্রধান ডাক্তার শাহ‌রিয়ার ওয়াহিদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ক‌মি‌টিকে আগ‌ামী ২৪ ঘণ্টার ভেতর তদন্ত প্রতি‌বেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশীদ -উন-নবী ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তাছাড়া তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell