শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৪
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রিসহ নানা অভিযোগে একাধিক দোকানে অভিযান চালিয়ে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৫, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
  • ১৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রিসহ নানা অভিযোগে একাধিক দোকানে অভিযান চালিয়ে জরিমানা

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রিসহ নানা অভিযোগে একাধিক দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়। অভিযানে ২১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, ভিতর বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এ সময় তাকে সহযোগিতা করে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ফোর্স।

অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে খাদ্য পণ্য বিক্রি করা, ক্রেতা সাধারণকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভিতর বাজারে অবস্থিত বিসমিল্লাহ মসলা প্রোডাক্টসকে ২০ হাজার টাকা ও শমসেরনগর বাজারে অবস্থিত মদন অ্যান্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা জরিমানা আরোপ এবং তা আদায় করা হয়।

ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে মোট দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell