বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৭
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

মিরপুরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর পোড়া ধ্বংসস্তূপ থেকে অঙ্গার হওয়া স্বামীর লাশ শনাক্ত পরে স্ত্রীর লাশ মিললো ডি এন এ রিপোর্টে

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৭, ২০২৫, ৩:২৩ পূর্বাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

 

মিরপুরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর পোড়া ধ্বংসস্তূপ থেকে অঙ্গার হওয়া স্বামীর লাশ শনাক্ত পরে স্ত্রীর লাশ মিললো ডি এন এ রিপোর্টে

ঢাকা প্রতিনিধি।।

তবে একটি পরিবার দাবি করেছে, আজ উদ্ধার হওয়া লাশটি মারজিয়া সুলতানার। একই ঘটনায় তার স্বামী জয় মিয়া আগুনে পুড়ে মারা গেছেন।

 (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সংবাদের ভিত্তিতে রূপনগর থানা পুলিশ মিরপুর শিয়ালবাড়িতে ১২ দিন আগে অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই পোশাক কারখানার তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করে।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সন্ধ্যার দিকে পোশাক কারখানার তৃতীয় তলার কাপড়চোপড়সহ নানা জিনিসের ধ্বংসস্তূপ ও একটি টেবিলের নিচ থেকে পুড়ে অঙ্গার লাশ উদ্ধার করা হয়। যতটুকু জানা গেছে, এটি একজন নারীর লাশ। একই ঘটনায় তার স্বামীও মারা গেছেন। তবে স্বামীর লাশ শনাক্ত করে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। পরিবার অপেক্ষায় ছিলেন স্ত্রীর লাশের জন্য।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬টি লাশ ডিএনএ পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ উদ্ধার হওয়া লাশ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭। এই লাশও ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মারজিয়া সুলতানার বাবা সুলতান মিয়া জানান, তাদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামে। স্বামী জয় মিয়ার সঙ্গে একই গার্মেন্টসে চাকরি করতেন মারজিয়া। ঘটনার পর জয়ের লাশ পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন মারজিয়া। বারবার পুলিশের কাছে জানানো সত্ত্বেও কোনো ফল পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell