বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

মিরপুরে অভিযান চালিয়ে জাল টাকা এবং তৈরির প্রিন্টারসহ যুবককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৬, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে জাল টাকা এবং তৈরির প্রিন্টারসহ মো. মিজানুর রহমান ওরফে মিলন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।বিষয়টি বুধবার (৬ আগস্ট) গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মিলনের কাছ থেকে জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটগুলোর মধ্যে রয়েছে– ১ হাজার টাকার ১৪টি, ১০০ টাকার ১৮টি এবং ২০ টাকার ৬টি নোট।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী, তার অফিসে অভিযান চালিয়ে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কালো রঙের ক্যানন প্রিন্টার জব্দ করা হয়।

এই ঘটনায় মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এ অপরাধের জন্য মিজানুর রহমান ওরফে মিলনের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে জাল টাকার উৎস এবং সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell