রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৫
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

‘মুজিব’সিনেমায় সম্মানী নেন,আরিফিন শুভর নামে ১০ কাঠা প্লট বরাদ্দ 

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২, ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ
  • ২৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

‘মুজিব’সিনেমায় সম্মানী নেন,আরিফিন শুভর নামে ১০ কাঠা প্লট বরাদ্দ

মুজিব’ সিনেমায় সম্মানী নেন এক টাকা, এবার পেলেন ১০ কাঠার প্লট আরিফিন শুভ সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে।

No description available.

 

গেল ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। আর সেই খবরটি বছরের শুরুতেই প্রকাশ হয় নানা মাধ্যমে। এ বিষয়ে রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ড সভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেওয়া হয়।

 

কারণ, পূর্বাচল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনও জায়গা নেই। এদিকে রাজউক সূত্রের খবর, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন। আরিফিন শুভ এখন পর্দার ‘মুজিব’। মাত্র ১ টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। অভিনেতা নিজেও বার বার বলছেন, তার আর সিনেমা না করলেও আফসোস থাকবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell