সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৭
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

মুন্সিগঞ্জ ইসলামপুরে ভাগাড়ে পড়ে থাকা বোমা বিস্ফোরণে শিশুর হাতের কবজি উড়ে যায়।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৯, ২০২৪, ১:১১ পূর্বাহ্ণ
  • ১৬০ ০৯ বার দেখা হয়েছে

 

মুন্সিগঞ্জ ইসলামপুরে ভাগাড়ে পড়ে থাকা বোমা বিস্ফোরণে শিশুর হাতের কবজি  উড়ে যায়।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি।। মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার ভাগাড়ে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে সজিব (১২) নামে এক শিশুর হাতের কবজি উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশ। আহত শিশু নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, রোববার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সজিব তার বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে বোতল টোকাতে যায়। এসময় হঠাৎ বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ হয়। পরে ওই শিশুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন জানান, বিস্ফোরণে তলপেট, পা ও দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুর। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব দে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell