বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২২
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

মুন্সিগঞ্জে কোটা আন্দোলন ঘিরে ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় দুই থানায় ৩টি মামলা আসামি ৯২ জনসহ অজ্ঞাত অনেক-পুলিশ সুপার আসলাম খান

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩০, ২০২৪, ২:৪৪ পূর্বাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

 

মুন্সিগঞ্জে কোটা আন্দোলন ঘিরে ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় দুই থানায় ৩টি মামলা আসামি ৯২ জনসহ অজ্ঞাত অনেক-পুলিশ সুপার আসলাম খান

মুন্সিগঞ্জ প্রতিনিধি।।

৩টি মামলার মধ্যে মুন্সিগঞ্জ সদর থানায় ২টি ও অপরটি পদ্মা সেতু উত্তর থানায়। ঘটনার পর থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন মামলা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে পঞ্চসার ইউনিয়নের নয়াগাও এলাকায় গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে রাস্তা বন্ধ করে সংঘাতে জড়ায় দুই পক্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানাসহ এজাহারনামীয় ১৪ জনকে আসামি করা হয়। মামলার বাদী হয়েছেন সদর থানার এসআই মো. মিঠু ফকির।

এদিকে মুন্সিগঞ্জ পৌরসভার খালইস্ট এলাকায় মঙ্গলবার (২৩ জুলাই) ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার সভাপতি মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানাসহ ২৮ জন এজাহারনামীয়সহ অজ্ঞাত অনেককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী সদর থানা পুলিশের এসআই মো. জাহিদ হাসান।

অন্যদিকে পদ্মা সেতু উত্তর থানায় গত ১৭ জুলাই লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু উত্তর থানা মোড়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় পুলিশের বাধার মুখে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়ে থানা কম্পাউন্ডে ভাঙচুর করে। এ ঘটনায় উত্তর থানার এসআই শাখাওয়াত বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যেখানে ৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর থানার ওসি মো. আসাদুজ্জামান।

৩টি মামলায় এজহারনামীয় আসামিদের মধ্যে অধিকাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।মুন্সিগঞ্জ পুলিশ সুপার আসলাম খান জানান, কয়েকজনকে এরমধ্যে আটক করা হয়েছে। সব আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell