শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

মুশফিককে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেয়ার কারন।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৬, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ
  • ৫৭৪ ০৯ বার দেখা হয়েছে

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে পরিবর্তন আসবে এটা জানা ছিল সবারই। বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করা কয়েকজন ক্রিকেটার বাদ পড়বেন, এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। কিন্তু মুশফিকুর রহীমের মত খেলোয়াড়কে বাদ দিয়েই দেয়া হয়েছে ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড।

কিন্তু কেন মুশফিককে বাদ দেয়া হলো? তারমত নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে বাদ দেয়া কী খুব বেশি প্রয়োজন ছিল? দল ঘোষণার সময় তাই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে জানতে চাওয়া হয়, কেন মুশফিককে বাদ দেয়া হলো?

জবাবে তিনি জানালেন, বাংলাদেশ দলের যেহেতু সামনে টানা চারটি টেস্ট ম্যাচ রয়েছে, সে কারণেই মুশফিককে টি-টোয়েন্টিতে বিশ্রাম দেয়া হয়েছে।

প্রধান নির্বাচক বলেন, ‘ওকে (মুশফিক) নিয়ে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। আমাদের যেহেতু ব্যাক টু ব্যাক চারটা টেস্ট ম্যাচ রয়েছে। সে কারণে তাকে বিশ্রাম দিয়েছি।’

‘পাকিস্তানের বিপক্ষেই আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। সে (মুশফিক) হচ্ছে আমাদের মূল খেলোয়াড়। ওয়ান অব দ্য বেস্ট পারফরমার। একই সঙ্গে তামিম ইকবালের একটা ইনজুরি হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাই কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। সে কারণে আমরা চাচ্ছি, আমাদের বেস্ট প্লেয়ারকে, যাতে ওই সময়টা তিনি তার সেরাটা দিতে পারেন। এ কারণে এই টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে রেস্ট দিচ্ছি।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell