বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

মুসলমানগণকে ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিতে দেখা গেছে

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১১, ২০২২, ৮:১৩ অপরাহ্ণ
  • ২৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ধর্মীয় ভাব-গাম্ভীর্যে সারাদেশে রোববার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানেরা ত্যাগের মহিমায় পশু কোরবানি দিয়েছেন।

ঈদের দ্বিতীয় দিনেও ধর্ম প্রাণ মুসলমানগণকে পশু কোরবানি দিতে দেখা গেছে। পেশাদার কসাইয়ের সংকটের কারণেই অনেকে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন বলেও জানিয়েছেন।

 

সোমবার (১১ জুলাই) সকাল থেকে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে।

নগরবাসী জানিয়েছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিনে একটু ঝামেলা এড়াতেই তারা আজ পশু কোরবানি দিচ্ছেন।

এ ব্যাপারে শেওড়াপাড়ার বাসিন্দা সাবিনা বেগম বলেন, আমার এবং আমার আরেক প্রতিবেশী আজাদ সাহেব আজ গরু কোরবানি দিচ্ছি। আমরা পেশাদার কসাইয়ের সংকটের কারণে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছি। আমরা মৌসুমি কসাই দিয়ে গরু কোরবানি দেব না বলেই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছি।

একই এলাকার আরেক বাসিন্দা এ কে আজাদ বলেন, ঈদের দিন কসাই সংকট ও কসাইয়ের দরও অনেক বেশি ছিল তাই আজ কোরবানি দিচ্ছি।

ঈদের দিন গরু কিনেছেন তাই সেদিন কোরবানি দিতে পারেন নি। তাই আজ কোরবানি দিচ্ছি বলে জানালেন ফার্মগেট রাজাবাজার এলাকার বাসিন্দা অলিউর রহমান।

তিনি বলেন, ঈদের আগের দিন গরু কিনতে পারেনি। ঈদের দিন গরু কিনে বাড়ি ফিরতে ভোর হয়ে গেছে। কসাই ঠিক করতে পারিনি। তাই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছি।

এদিকে ঈদের পরের দিন হওয়ায় কসাইয়ের রেটও কমেছে। গতকাল হাজার প্রতি ২০০ থেকে ২৫০টাকা নিলেও আজ সেটি ১৫০ থেকে ১০০ টাকায় নেমে এসেছে।

এ ব্যাপারে মিরপুরের মিরপুরের পেশাদার কসাই সুমন মিয়া বলেন, ঈদের দ্বিতীয় দিন হওয়ায় আজ আমাদের রেট অর্ধেক এ নেমে গেছে।

তিনি বলেন, ঈদের দিন ১০টি গরু কেটেছি ২০০ থেকে ২৫০ টাকা হাজারে নিয়েছি। অথচ আজ হাজারে ১০০ থেকে ১৫০ টাকা নিচ্ছি। আজ এ নিয়ে দুটি গরু কেটেছি। এটির পর আরও দুটি গরু কাটার অর্ডার রয়েছে।

এদিকে পশু কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নানামুখী পদক্ষেপ নিয়েছে। রোববার কোরবানির দিন সকাল থেকেই সিটি করপোরেশনের লোকজন শহর পরিষ্কারের কাজে নামে। প্রতিটি এলাকাতেই পরিষ্কার অভিযান চালায় তারা।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, কোরবানির বর্জ্যের ৮০ ভাগ বিকেলের মধ্যেই অপসারণ সম্পন্ন হয়। কর্মীরা বিভিন্ন ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে। একই ধারাবাহিকতায় সোমবার কোরবানির পর এসব অভিযান পরিচালিত হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell