শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

মৃত্যুর ফাদ-রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, হাসপাতাল কর্তৃপক্ষের হামলায় আহত ৯

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ
  • ২৯১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মৃত্যুর ফাদ-রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, হাসপাতাল কর্তৃপক্ষের হামলায় আহত ৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত নবজাতকের স্বজনদের সঙ্গে তুলকালাম ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিওচিত্র ধারণ করতে গেলে দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধিকে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করা হয়েছে।

 

সেইসঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের হামলায় ৯ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নবজাতকের বাবা শাহীন মিয়া বলেন, আমি আমার অন্তঃসত্ত্বা স্ত্রী মাহফুজা আক্তারকে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছিলাম। গত বৃহস্পতিবার রাতে প্রসবের সময় হলে ডা. সাবিহা শিমুল আমার স্ত্রীকে ইনজেকশন দেন। এরপর এই হাসপাতালে চিকিৎসা হবে না বলে জানিয়ে দেন। পরে ঢাকার মগবাজারে আদ্বদীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার নবজাতক মারা গেছেন বলে ঘোষণা করেন।

 

এদিকে মঙ্গলবার দুপুরে এ ঘটনার বিষয়ে জানতে শিশুটির পরিবার ও স্বজনরা হাসপাতালে যান। একপর্যায়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা স্বজনদের ওপর চড়াও হন। এ সময় উভয়পক্ষের মধ্যে তুলকালাম ঘটনা ঘটে। হাসপাতালের লোকজনের হামলায় নবজাতকের স্বজন সানোয়ার সিকদার, আনোয়ার সিকদার, মাহমুদা আক্তার, আম্বিয়া খাতুন, আক্তার হোসেন, শাহীন মিয়াসহ ৯ জন আহত হন। এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করতে গেলে দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদকে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা বেধড়ক মারধর ও লাঞ্ছিত করেন।

 

একপর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে ফ্লোরে ছুড়ে ফেলেন। খবর পেয়ে জাহাঙ্গীর মাহমুদের সহকর্মী রুবেল সিকদার তাকে রক্ষা করেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায়শ ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া চিকিৎসার সময় ডাক্তারদের অবহেলা ও গাফলতির অভিযোগও রয়েছে। এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ধরনের ঘটনার ব্যাপারে আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে শুনলাম। কেউ অভিযোগ করলে এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell