বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৪
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

মৃত্যুর সময় ৬টি কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা জরুরী ।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২২, ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
  • ৫৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

কঠিন বাস্তবতা ও সত্য কথা হলো ‘মৃত্যু সুনিশ্চিত’। সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। মানুষ মারা গেলে উপস্থিত ব্যক্তিদের জন্য ৬টি কাজ দ্রুততার সঙ্গে করা জরুরি। যে কাজগুলো মৃতব্যক্তির জন্য বিভিন্ন দিক থেকেই উপকারী। কাজ ৬টি কী?

সৃষ্টির সেরা জীব মানুষ। মর্যাদার দিক থেকে সেরা সৃষ্টি হওয়ার কারণেই মৃত্যুর পর মৃতব্যক্তির সম্মান, মর্যাদা ও কল্যাণের জন্য দ্রুত ৬টি কাজ করা জরুরি। তাহলো-
১. মৃত্যুর সময় অনেকের চোখ খোলা থাকে। তাই কারো মৃত্যু হলে যারা উপস্থিত থাকবে তাদের উচিত, মৃতব্যক্তির চোখ দুইটি বন্ধ করে দেওয়া। হাদিসের নির্দেশনাও এমন-
হজরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর চোখ দুটি বন্ধ করে দেন। আর বলেন, যখন জান বা রূহ কবজ করা হয়, তখন মানুষের দৃষ্টি (চোখ) তার অনুসরণ করে।’ (মুসলিম)
২. মৃতব্যক্তির কোনো অঙ্গ আঁকা-বাকা থাকলে শরীরের জোড়াগুলো নরম থাকতে থাকতেই (শক্ত হওয়ার আগে) সে অঙ্গগুলো ঠিক বা সোজা করে দেওয়া। তা হতে পারে- হাত, পা, মাথা ইত্যাদি।
৩. মৃতব্যক্তির যদি স্বাস্থ্যবান হয়; পেট বড় হয় তবে মৃত্যুর সঙ্গে সঙ্গে পেটের ওপর ভারি জাতীয় কিছু রাখা, যাতে মৃতব্যক্তির পেট ফুলে না যায়।
৪. মৃতব্যক্তিকে উন্মুক্ত না রাখা। কাপড় বা চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া জরুরি।
৫. মৃত্যুর পর যতদ্রুত সম্ভব মৃতব্যক্তিকে গোসল দেওয়ার মাধ্যমে পবিত্র করে নেওয়াও আবশ্যক।
৬. মৃত্যুর পর দেরি না করে দ্রুততার সঙ্গে গোসলের পর কাফন পরিয়ে জানাজা দেওয়া। জানাজার পর পরই দাফন সম্পন্ন করা।

মানুষের মৃত্যুর পর এ কাজগুলো করা খুবই জরুরি। মৃত্যুর সময় যারা কাছে উপস্থিত থাকবে; এ কাজগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন করা তাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।

মনে রাখা জরুরি
মানুষের মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণ করা এক কিরাত সাওয়াবের কাজ। আর জানাজা সম্পন্ন করে দাফন পর্যন্ত থাকা দুই কিরাত সাওয়াবের কাজ। আর এক কিরাত হলো উহুদ পাহাড় সমান। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে জানাজায় অংশগ্রহণের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন এবং এ ফজিলত বর্ণনা করেছেন।

সুতারং মানুষের উচিত, যে কেউ মারা গেলে যথাযথ মর্যাদার সঙ্গে উল্লেখিত কাজগুলো করে সাওয়াব ও কল্যাণের কাজে অংশগ্রহণ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জীবত ও উপস্থিত থাকা ব্যক্তিদের উল্লেখিত ৬টি কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell