রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

মেঘনায় ট্রলার ডুবি: দুইদিন পর নিখোঁজ পুলিশ সদস্য সাইফুলের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
  • ৯৬ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ সদস্য সাইফুল ইসলামের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে হাতিয়ার দরবেশ বাজার সংলগ্ন চর নঙ্গোলিয়ার নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে এখনো খোঁজ মেলেনি নিখোঁজ রোহিঙ্গা শিশু মো. তামিমের (৩)। ছেলের সন্ধানে উৎকণ্ঠা আর শঙ্কায় দিন পার করছেন তার স্বজনরা।

এর আগে এই দুর্ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন—ভাসানচর থানার সাব-পোস্ট মাস্টার ও ফেনীর দৌলতপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. গিয়াস উদ্দিন (৫৩) এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো. তারেকের স্ত্রী হাসিনা খাতুন (২৫)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, সোমবার দুপুরে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ পুলিশ সদস্য সাইফুল ইসলামের বলে শনাক্ত করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের মো. সিরাজুল ইসলামের একমাত্র ছেলে ছিলেন। কর্মরত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে।

এর আগে, গত শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচরের কাছে মেঘনা নদীতে ঝড়ো আবহাওয়া ও প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ছিলেন ৩৯ জন যাত্রী, যাদের মধ্যে পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও কর্মীও ছিলেন।

ভাসানচর থেকে আলী বাজার ঘাটগামী এই ট্রলারটি নদীপথে প্রায় ৭-৮ কিলোমিটার যাত্রা করার পর দুর্ঘটনার কবলে পড়ে। কোস্টগার্ড ও স্থানীয় উদ্ধারকারী দলের সহযোগিতায় ৩৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। একজনকে উদ্ধার করার পর মৃত্যু ঘটে।

এখনো নিখোঁজ রয়েছেন রোহিঙ্গা শিশু মো. তামিম।

ওসি আজমল হুদা আরও জানান, নিখোঁজশিশুকে উদ্ধারে কোস্টগার্ডের অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell