বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩১
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টা মামলা সি আই ডিকে তদন্তের নির্দেশ

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ণ
  • ২৭১ ০৯ বার দেখা হয়েছে

মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টা মামলা সি আই ডিকে তদন্তের নির্দেশ

শহরপ্রতিনিধি।।নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে পরবর্তীতে তারিখে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যও বলা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে দুইপক্ষের আইনজীবীদের শুনানির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালত এই আদেশ দেন। এর আগে গত ২৯ জানুয়ারি আইভীর ওপর হামলার ঘটনায় করা মামলায় পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজির আবেদন করেছিলেন বাদীর আইন কর্মকর্তা জি এম সাত্তার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুইপক্ষের শুনানির ভিত্তিতে আদালত বাদীপক্ষের নারাজির আবেদন গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাহববুর রহমান মাসুম, অ্যাডভোকেট জসিম উদ্দিন ও অ্যাডভোকেট আশিক। বিপরীতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহসিন মিয়াসহ অন্য আইনজীবীরা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলার ঘটনা ঘটেছিল। পরে সেই মামলায় পিবিআই আদালতে অভিযোগ দেয়। কিন্তু সেই অভিযোগে বাদীপক্ষ সন্তুষ্ট হতে পারেনি। তাই আদালতে নারাজি আবেদন করা হয়। সেই নারাজির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আমাদের নারাজির আবেদন গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে পরবর্তী তারিখে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুইপক্ষের সংঘর্ষে আইভীসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর শামীম ওসমানের অনুসারীদের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দেন সিটি মেয়র। অভিযোগটি প্রথমে সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হলেও ঘটনার ২২ মাস পর আদালতের নির্দেশে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলায় শামীম ওসমানের অনুসারী ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৯০০-১০০০ জনকে আসামি করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। দীর্ঘসময় তদন্ত শেষে গত ২৩ নভেম্বর অভিযোগপত্র আদালতে জমা দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell