বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৩
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

মেহগনি বাগানে ভ্যান চালককে খুন করে গাড়িটি ছিনতাই করে,হাজার টাকায় বিক্রি

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৮, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ
  • ২৮৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

মেহগনি বাগানে ভ্যান চালককে খুন করে গাড়িটি ছিনতাই করে,হাজার টাকায় বিক্রি

ফরিদপুরে মেহগনি বাগানে নিয়ে এক ভ্যান চালককে খুন করে তার গাড়িটি ছিনতাই করেন তিনজন। পরে ছিনতাই করা ভ্যানটি মাত্র এক হাজার টাকায় বিক্রি করা হয়।

ওই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) রাতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত তিনজন হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মিশাই মাতুব্বরের ডাঙ্গী এলাকার আনসার মন্ডলের ছেলে লিটন মন্ডল ওরফে রুবেল (২৩), একই উপজেলার চর হোসেনপুর এলাকার আমিন মন্ডলের ছেলে রুমান মন্ডল (১৭) ও নতুন ডাঙ্গী এলাকার হালিম শেখের ছেলে সাহিদুল শেখ (১৭)।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, থানাটির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বছরের ২ ফেব্রুয়ারি ফরিদপুর সদরের চর গজারিয়া এলাকার একটি মেহগনি বাগান থেকে হারুন অর রশিদ নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার একদিন পর ভ্যান চালকের স্ত্রী রহিমন বেগম ছিনতাইসহ হত্যার অভিযোগে  কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell