শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৩
শিরোনামঃ
স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেহেরপুরে বিএনপি ২ গ্রুপে দফায় দফায় সংঘর্ষ -শহর রণক্ষেত্রে পরিণত.।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২৫, ২:৪১ পূর্বাহ্ণ
  • ১৮৩ ০৯ বার দেখা হয়েছে

মেহেরপুরে বিএনপি ২ গ্রুপে দফায় দফায় সংঘর্ষ -শহর রণক্ষেত্রে পরিণত.।

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের কার্যালয়ে হামলা চালিয়েছেন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থক নেতাকর্মীরা। এরপর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এসময় গাংনী উপজেলা শহর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। দোকান পাট বন্ধ করে পালিয়ে যান ব্যবসায়ীরা। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে দেখা যায়নি। সেনাবাহিনী ও পুলিশের টিম হাসপাতাল বাজার এলাকায় নিরাপদ দূরত্বে অবস্থান করছিল।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষ। এসময় দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে লিপ্ত হওয়ারা ব্যবসায়ী ও পথচারীদের ২২টি মোটরসাইকেল ভাঙচুর, গাংনী সোবহান হোটেল, উপজেলা বিএনপি, দলীয় প্রার্থী ও মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।ভাংচুর করা হয় খাবার বিএনপি কার্যালয় ও খাবার হোটেল
সংঘর্ষে আহত হয়েছেন প্রায় দশজন। বর্তমানে গাংনী উপজেলা শহরের দোকানপাট বন্ধ রয়েছে। শহরে কয়েক হাজার নেতাকর্মী রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনকে দ্বিতীয়বারের মত মনোনয়ন প্রদান করা হয়েছে। এতে বর্তমান জেলা সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থক নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পড়েন।
মনোনয়ন ঘোষণার পরপরই সোমবার রাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বিক্ষোভ মিছিল, টায়ার জালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় তারা মনোনয়নকে অবৈধ, ভুয়া আখ্যায়িত করে নানাভাবে স্নোগান দিতে থাকেন। এক সময় সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যেয়ে রাস্তা ফাঁকা করে দেন।
আমজাদ হোসেন অভিযোগ করেন, ‘সোমবার মনোনয়ন ঘোষণার পরপরই তারা (প্রতিপক্ষ) রাস্তায় নেমে উচ্ছৃঙ্খলতা শুরু করে। আজ (মঙ্গলবার) সকালের দিকে আমি কিছু নেতাকর্মী নিয়ে বড়বাজার মসজিদের কাছে পৌঁছানোমাত্রই জাভেদ মাসুদ মিল্টনের লোকজন আমার ওপর হামলা চালায়। ছুঁড়তে থাকে ইটপাথর।’

তিনি অভিযোগ করেন, জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের ইটপাটকেলের আঘাতে তিনি সমর্থকসহ একটি মার্কটে আশ্রয় নেন। পরে হামলাকারীরা তার কার্যালয় ও নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা চালায়। দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলে। ১১টি গাড়ি ভাঙচুর করে। একইসাথে কার্যালয়ের নিচে থাকা সামাদ হোটেলে ভাংচুর চালায়। হোটেলে খাবার খাওয়ার লোকজনের মোটরসাইকেলও ভাংচুর করে হামলাকারীরা।

মঙ্গলবার সকালে জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ তাদের বিপুল পরিমাণ লোকজন উপস্থিত ছিলেন ।

পরে রাস্তা দিয়ে আমজাদ হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে রাস্তায় বের হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

জাবেদ মাসুদ মিল্টনের কাছে মোবাইল ফোনে বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে অফিসে বসে কথা বলবো’।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। নতুন করে সংঘর্ষর আশংকায় রয়েছেন সাধারণ মানুষ

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell