রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২২, ৭:৫২ অপরাহ্ণ
  • ২২২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শরীয়তপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।

সোমবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।

আটকদের কাছ থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার বিভিন্ন জায়গা থেকে বেশকিছু মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযানে নামে পুলিশ।

শরীয়তপুরের ছয়টি উপজেলায় আটটি থানায় গত চার-পাঁচ বছর ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটতে থাকে। এই সময়ে অন্তত দুই শতাধিক মোটরসাইকেল চুরি হয়েছে। মাঝেমধ্যে দুই তিনজন করে আটকও হয়েছে। গত মাসে সাবেক পুলিশ মহা-পরিদর্শক একেএম শহীদুল হকের গ্রামের বাড়ি নড়িয়ার নরকলিকাতা থেকে দুইটি মোটরসাইকল চুরি হয়। সেগুলো উদ্ধারে নড়িয়া থানার পুলিশ আরও তৎপর হয়।

এর পর বিভিন্ন সময়ে চুরি হওয়া স্থানেরসিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি চোর চক্রকে সনাক্ত করে পুলিশ। গতকাল রাতে ওই চক্রের প্রধান আব্বাস ব্যাপারী (৪০), চক্রের সদস্য দুলাল খাঁ (২৬), স্বপন মাদবর (৩৫), দবির তালুকদার (৪৮) ও মো. খায়রুলকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে ছয়টি মোটরসাইকেল ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। তাদের মধ্যে আব্বাসের বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি ও চুরিসহ ১৮টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। এছাড়া খায়রুলের বিরুদ্ধে দুইটি, স্বপনের বিরুদ্ধে একটি ও দুলালের বিরুদ্ধে তিনটি মামলা আছে।

শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান বলেন, গত কয়েক দিনের অভিযানে এ অঞ্চলের মটরসাইকেল চোর চক্রের প্রধান গ্রুপটিকে আমরা আটক করেছি। ওই চক্রটি মটরসাইকেল চুরি ছাড়াও হত্যা-ডাকাতিসহ বড়-বড় অপরাধের সঙ্গে জড়িত ছিল। তাদের আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell